স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ডিসেম্বর : শিক্ষকের মারে রক্তাক্ত ছাত্র। অভিযোগ সিধাই মোহনপুর তুলাবাগান বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম দেবরাজ চক্রবর্তী। আহত ছাত্রের নাম প্রীতম কীর্তনীয়া। সে পঞ্চম শ্রেণীর ছাত্র। শুক্রবার সকালে বিদ্যালয়ে ক্লাসের মধ্যে অন্য এক ছাত্র দুষ্টুমি করার পর দেবরাজ চক্রবর্তী নামে এই শিক্ষক সেই ছাত্রকে শাস্তি দেওয়ার সময় প্রীতম নামে পঞ্চম শ্রেণীর ছাত্র দেখে হাসে।
তারপর তার গালে একাধিক থাপ্পড় দেয়। এতে তার বুকে ব্যথা হয় এবং নাক দিয়ে রক্ত বের হয় বলে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের এবং অভিভাবকের। সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ছাত্রকে। খবর পেয়ে ছুটে আসে ছুটে আসে প্রীতমের মা বাবা। তারপর সেখান থেকে জিবি হাসপাতালে এনে চিকিৎসা করা ছেলের। আক্রান্ত ছাত্র আরো জানায়, ছাত্রকে অভিযুক্ত শিক্ষক হুমকি দিয়েছে যদি বিষয়টি তার মা-বাবাকে জানায় তাহলে তাকে মেরে ফেলবে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলে জানান ছাত্রের বাবা। আহত ছাত্র জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে বিদ্যালয়ে অন্যান্য ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান