স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ডিসেম্বর : জাতীয় স্তরে অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে তাক লাগিয়ে দিল সপ্তম শ্রেণীতে পাঠরতা খোয়াই মহকুমার অজগর টিলার ছাত্রী ঋদ্ধিতা ঘোষ। খোয়াই মহকুমা এলাকার পশ্চিম সোনাতলা গ্রামের অজগর টিলার বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ এবং তার সহধর্মিনী মিতালী গোপের একমাত্র কন্যা রিদ্ধিতা ঘোষ। ১১ ডিসেম্বর নয়া দিল্লিতে আয়োজিত জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জানা যায় রিদ্ধীতা আগরতলা হলিক্রস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের মন্ত্রী মনহোর লাল খট্টর এই শংসাপত্র তুলে দেন রিদ্ধীতার হাতে। এছাড়া জাতীয় স্তরের এই অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম সহ অন্যান্যরা। এছাড়াও জানা যায় রিদ্ধীতা তার ছোটবেলা থেকেই অনেকটাই মেধাবী এবং অঙ্কনে ছিল পারদর্শী।

