স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ডিসেম্বর : গন্ডাছড়া মহকুমার দুর্গাপুরে আগুনে পুড়লো পোল্ট্রি ফার্ম। ঘটনা শুক্রবার ভোরে । এলাকার বাসিন্দা বিকাশ দাসের পোল্ট্রি ফার্মে এইদিন আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসে এলাকার লোকজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ততক্ষণে অবশ্য পোল্ট্রি ফার্মটি আগুনে পুরে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে মৃত্যু হয় ৬৫০টি মুর্গির। এছাড়াও মুর্গির খাবার ১০ বস্তা, একটি বড় ডিজিটাল ওজন পরিমাপের মেশিন, জলের সিনটেক্স সহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিকাশ দাস জানান বিগত ১৯ বছর ধরে তিনি কোনো বিরোধ বা বিবাদ ছাড়াই পোল্ট্রি ব্যবসা করে আসছেন। কিন্তু এইদিনের অগ্নিকান্ডের ফলে ওনার সবকিছু শেষ হয়ে গেছে। তিনি সরকারের নিকট সাহায্যের দাবি জানান, যাতে করে তিনি পুনঃরায় পোল্ট্রি ব্যবসা শুরু করতে পারেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান