Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন উদযাপন

প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন উদযাপন

প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ডিসেম্বর : ২৬ ডিসেম্বর ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এবছর শত তম বর্ষ উপলক্ষে প্রদেশ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হল প্রদেশ বিজেপি কার্যালয়ে।

এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এইদিন অটল বিহারী বাজপেয়ীর উপর লেখা একটি বইয়ের আবরণ উন্মোচন করা হয়। বইয়ের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, প্রদেশ বিজেপির পক্ষ থেকে অনেক দিন ধরে বিকাশ পথ প্রকাশিত হয়ে আসছিল। মাঝে বিকাশ পথ প্রকাশ বন্ধ হয়ে যায়। বিকাশ পথের মাধ্যমে বিজেপির সম্পর্কে জানা যায়। বৃহস্পতিবার থেকে নতুন করে বিকাশ পথ প্রকাশনা শুরু হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha