Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য সংগ্রাংমা দেবীর পূজার দিন সরকারিভাবে পূর্ণ ছুটির ঘোষণার দাবি

সংগ্রাংমা দেবীর পূজার দিন সরকারিভাবে পূর্ণ ছুটির ঘোষণার দাবি

সংগ্রাংমা দেবীর পূজার দিন সরকারিভাবে পূর্ণ ছুটির ঘোষণার দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ডিসেম্বর : রিয়াং জনজাতিদের রাজ্যভিত্তিক পুজো এবং মেলাকে কেন্দ্র করে সীমাবদ্ধতা ছুটি বাতিল করে পূর্ণ ছুটি ঘোষণার দাবিতে এক সাংবাদিক সম্মেলন করলেন ব্রু সংগ্রাংমা মথহ্ সামাজিক সংস্থার কেন্দ্রীয় কমিটি। শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু ক্রস নিরঞ্জন রিয়াং -এর  বাসভবনে হয় এই সাংবাদিক সম্মেলন। জানা যায়, রাজ্যে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী রিয়াং। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা উপলক্ষে রাজ্যভিত্তিক সংগ্রাংমা দেবীর পূজা অর্চনা করে থাকে রিয়াং জনজাতি অংশের লোকজন। বীরচন্দ্র মনু দখল সিং রিয়াং পাড়ায় হয় মূল অনুষ্ঠান।

এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে জাতি, জনজাতি অংশের লোকজনের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। এই বছর রাজ্যভিত্তিক  পুজো এবং মেলার প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যভিত্তিক সংগ্রাংমা দেবীর পুজোকে কেন্দ্র করে রিয়াং জনজাতি অংশের লোকজন সরকারিভাবে ছুটি ঘোষণার জন্য বিশেষভাবে আবেদন করেন সরকার এবং মুখ্যমন্ত্রীর নিকট। সেই দাবিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মূল্যায়ন ক্রমে এবং যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে ভাদ্র মাসের অমাবস্যার পুজোর দিন পূর্ণ ছুটি ঘোষণা করার জন্য সহমত পোষণ করেন। মেলায় হাজারো ভক্তবৃন্দদের মাঝে সহমত প্রকাশ করেছিলেন বলে সাংবাদিক সম্মেলনে জানান ব্রু সংগ্রাংমা মথা্র সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং। খনারাম  রিয়াং আরো জানান মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন, কিন্তু দেখা গেল সরকারিভাবে পূর্ণ ছুটির পরিবর্তে সীমাবদ্ধতা ছুটির ঘোষণা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha