Monday, September 21, 2026
বাড়ি রাজ্য টিবি মুক্ত করার লক্ষ্যে বৈঠক

টিবি মুক্ত করার লক্ষ্যে বৈঠক

টিবি মুক্ত করার লক্ষ্যে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলাকে টিবি মুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জেলা স্তরে স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা।

পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন টিবি মুক্ত করার সংকল্প নিয়ে প্রশাসন কাজ করে চলেছে। পশ্চিম ত্রিপুরা জেলার সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে টিবি পরীক্ষা করা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। তবে টিবি মুক্ত করতে গেলে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে জানান তিনি। অপরদিকে পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি জানান, পশ্চিম ত্রিপুরার প্রত্যেক পঞ্চায়েত যদি টিবি মুক্ত হয় তাহলে জেলা টিবি মুক্ত হবে। এভাবে প্রত্যেক জেলা টিবি মুক্ত হলে আগামী দিন ত্রিপুরা রাজ্য টিবি মুক্ত হবে, প্রত্যেকটি রাজ্য টিবি মুক্ত হলে আগামী দিন দেশ টিবি মুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha