স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ডিসেম্বর : সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে পাইপ লাইনের গ্যাসের বিল এবং মানুষের দৈনন্দিন লেনদেন সমস্ত কিছুই ব্যাংকের সঙ্গে জড়িত। আর এই সময়ে সপ্তাহে পাঁচ দিন ব্যাংক পরিষেবার জন্য আন্দোলনে নামলো ব্যাংক কর্মীরা! সপ্তাহে অধিকাংশ সময়েই ব্যাংকে গিয়ে সাধারণ মানুষ সার্ভে ডাউন শুনে অভ্যস্ত হয়ে গেছে।
আগরতলা সহ গোটা রাজ্যের অন্যান্য মহকুমায় একই অবস্থা। ফলে মানুষের দৈনন্দিন কাজকর্মের উপর যেমন প্রভাব পড়ছে তেমনি মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের দাবি-দাওয়া নিয়ে অনড় ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সপ্তাহে ৫ দিনের ব্যাংক খোলা রাখার দাবিতে আন্দোলনে নামে। রাজধানীর মেলার মাঠ স্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামনে দাঁড়িয়ে আন্দোলনের সড়ক হয় সংগঠনের কর্মীরা। ইউ.এফ.বি.ইউ ত্রিপুরা শাখার কনভেনার সঞ্জয় দত্ত জানান, দীর্ঘদিনের দাবি সপ্তাহে ৫ দিন ব্যাংক পরিষেবা প্রদান করা। বিশেষ করে প্রত্যেক শনিবার ব্যাংক বন্ধ রাখার দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে। অথচ কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে এই দাবি করে আসছে সংগঠন। তারপর ২০২৩ সালে আইবিএ সাপ্তাহে ৫ দিন ব্যাংক পরিষেবার দাবি মেনে নিলেও কেন্দ্র সরকার এই দাবি নিয়ে কোন বিবেচনা করেনি। কিন্তু পরিবারের স্বার্থে সরকারের পাঁচ দিনে ব্যাংক পরিষেবা চালু করার দাবি জানান এদিন। এদিন আরও দাবি তোলেন তাদের মধ্যে কর্মী সঙ্কটের কারণে পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছর ৫০ থেকে ৬০ টি নতুন ব্যাংকের শাখা খুলছে রাজ্যে। একজন অফিসার দিয়ে পরিষেবা দিতে হচ্ছে তাদের। তাই সরকার যাতে তাদের দাবি মেনে নেয় তার জন্য আহ্বান জানান। নাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে সরকারকে হুশিয়ারি দেয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান