স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ডিসেম্বর : আবারো লরি দুর্ঘটনায় আহত দুইজন। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ AS 01 DD 4226 নম্বরের ১২ চাকার একটি মালবাহী লরি কুমারঘাটের দিক থেকে পানিসাগরের দিকে যাওয়ার পথে পেচারথল লক্ষণছড়া এলাকায় একটি কালভার্ট উপর থেকে ছড়ার মধ্যে পড়ে।এতে গাড়িতে থাকা চালক অখিল দেবনাথ এবং সহচালক অমিত দেবনাথ আহত হয়।
তাদের বাড়ি উত্তর জেলার পদ্মবিল এলাকায়। দমকলকর্মীরা আহতদেরকে উদ্ধার করে পেঁচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল যান ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর, কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক, পেঁচারতল থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান