Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিভিন্ন দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল ধর্মনগরে

বিভিন্ন দাবিতে বামেদের বিক্ষোভ মিছিল ধর্মনগরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ডিসেম্বর :  সম্প্রতি ধর্মনগরে বামেদের মিছিলের উপর আক্রমণকারীদের গ্রেফতার করা, জননিরাপত্তা, শান্তি-সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার দাবিতে ধর্মনগরে সিপিআইএম-এর মিছিল ও জমায়েত। ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির অফিস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ধর্মনগর নোয়াপাড়া কালিবাড়ি দিঘির পাড়ে গিয়ে জমায়েত হয়।

জমায়েতে উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক অভিজিৎ দে, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। এইদিন সিপিআইএম-এর মিছিলে দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত জানান বিজেপি আরএসএস-এর মতো একটি ফেসিস্ট শক্তি ভেবেছিল কমিউনিস্টদের রক্তাক্ত করে কমিউনিস্ট আন্দোলন খতম করবেন। ২০ থেকে ২৫ দিন পূর্বে ধর্মনগরে কমিউনিস্ট কর্মী সমর্থকদের রক্ত ঝরানো হয়েছে। কিন্তু এইদিন কমিউনিস্টরা প্রমান করে দিয়েছে লাল ঝান্ডাকে খতম করা যায় না। তিনি এইদিন ধর্মনগরে পুনঃরায় বিপ্লবের ফুল ফুটানোর ডাক দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য