Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যউড়ালপুলে দুর্ঘটনায় আহত ১, প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন!

উড়ালপুলে দুর্ঘটনায় আহত ১, প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ডিসেম্বর :উড়ালপুলে আবারো দুর্ঘটনা সংঘটিত হলো মঙ্গলবার। দুই স্কুটির মধ্যে এই সংঘর্ষ ঘটেছে। ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এক দুর্ঘটনা গ্রস্ত স্কুটি চালক। অপর দুর্ঘটনা গ্রস্ত স্কুটি চালক রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়। ঘটনা মঙ্গলবার দুপুর বারোটার নাগাদ। ঘটনার বিবরণ জানা যায়, বড়দোয়ালি স্থিত ড্রপ গেট এলাকার থেকে ফায়ার সার্ভিসের দিকে আসা এক স্কুটি চালক মাঝ রাস্তায় ডিভাইডার লংঘন করে মেলার মাঠের দিকে বাক নিতে চেষ্টা করে।

তখন অপর স্কুটির সঙ্গে সংঘর্ষ হয়। অপর স্কুটির চালকের নাম রূপক দেবনাথ। সে গুরুতর আহত হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত স্কুটি চালককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে এই ধরনের ঘটনা উড়ালপুলে প্রতিনিয়ত ঘটে চলেছে। অসচেতন যান চালকদের পাশাপাশি দায়ী সম্পূর্ণ ট্রাফিক প্রশাসন।

কারণ প্রতিদিন এ ধরনের খামখেয়ালীপনা উড়ালপুলে লক্ষ্য করা যায়। অথচ সিসি ক্যামেরা দেখে ট্রাফিক কর্মীরা কোন ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিচ্ছে না। এতে করে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হতে পারে। কারণ নির্দিষ্ট গতিতে গাড়ি, বাইক ও স্কুটি চালানোর জন্য উড়াল করে বড় করে লেখা রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় মাঝ রাস্তায় ট্রাফিক ডিভাইডার লংঘন করে মেলার মাঠ দিয়ে গাড়ি, বাইক উড়ালপুল থেকে নামছে। পুলিশ টি আর ০১ এএস ৪৭৩৭ নম্বরের ক্ষতিগ্রস্ত স্কুটিটি উদ্ধার করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য