Wednesday, February 4, 2026
বাড়িরাজ্য২৫ জন নাবালক পাচারের অভিযোগ তুলে পরিবারের লোকজন থানার দারস্থ

২৫ জন নাবালক পাচারের অভিযোগ তুলে পরিবারের লোকজন থানার দারস্থ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ডিসেম্বর : ২৫ জন ১৫, ১৬ বছর বয়সী নাবালককে

আগরতলায় কাজের জন্য নিয়ে আসছে বলে মিথ্যা কথা বলে অরুণাচল প্রদেশ নিয়ে যাওয়ার অভিযোগ এক প্রতারক চক্রের বিরুদ্ধে। তারা সকলে চন্ডীপুর বিধানসভা এলাকার কালীশাসন ও রাংরুং চা-বাগান এলাকার। অসহায় পরিবারগুলি দ্বারস্থ হলো পুলিশের। সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা যায়, অধিক আয়ের প্রলোভনে চন্ডীপুর থেকে প্রায় ২৫ জন নাবালক বহির্রাজ্যে পাচারের অভিযোগ।

পরিবারের লোকজনদের অভিযোগ তাদের ভিন রাজ্যে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। তারা জানায়, মাসিক ১২–১৪ হাজার টাকার বেতনের আশ্বাসে তাদের নিয়ে যাওয়া হবে আগরতলায়। পরে তারা জানতে পারে নিয়ে যাওয়া হয়েছে অরুণাচল প্রদেশে। সেখান থেকে তারা কথা বলারও সুযোগ পাচ্ছে না পরিবারের সঙ্গে। রাতের বেলা সুযোগ পেলে লুকিয়ে পরিবারের কাছে ফোন করে। তারা পরিবারের লোকদের কাছে জানায় সেখানে কমলা পাড়ায় অনাহারের মধ্যে দিন কাটছে। পরিবারগুলির অভিযোগ, স্থানীয় বুধুরাম উরাং ও ওম প্রকাশ উপাধ্যায়ের মাধ্যমে দুই পাচারকারী এই ঘটনা সংঘটিত করেছে। ঘটনার প্রতিবাদে অপহৃতদের পরিবার মঙ্গলবার কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অবিলম্বে সকলকে উদ্ধার ও পাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। তারা আরো জানান মঙ্গলবার সকালবেলা ওম প্রকাশের বাড়িতে গিয়েছিল এলাকাবাসী। কিন্তু তাকে পায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্ট হয়েছে এলাকায়। আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য থেকে নাবালক পাচার হলেও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পুলিশের গোয়েন্দা শাখা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য