Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য চাকরির দাবিতে উত্তীর্ণদের ডেপুটেশন

চাকরির দাবিতে উত্তীর্ণদের ডেপুটেশন

চাকরির দাবিতে উত্তীর্ণদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ডিসেম্বর :  টেট পরীক্ষায় উত্তীর্ণ মানেই তড়িঘড়ি করে সরকারকে চাকরি দিতে হবে এমন কোন নির্দেশিকা নেই বলেই জানে সকলে। টেট পরীক্ষায় উত্তীর্ণ মানে শিক্ষকতা যোগ্য প্রার্থী। সরকার যখন খুশি তখন তাদের নিয়োগ করতে পারবে। এমনটাই নির্দেশিকায় রয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে চাকরি প্রত্যাশীরা যখন খুশি তখন রাস্তায় নেমে সরকারের কাছে একটাই দাবি করছে তাদের অবিলম্বে নিয়োগ করার জন্য। ব্যতিক্রম হলো না মঙ্গলবার।

 ২০২৪ সালের টেট ইউ.জি.টি এবং জি.টি পরীক্ষায় উত্তীর্ণ ১৮৫৬ জনকে একসাথে অতি দ্রুত নিয়োগ করার জন্য দাবি তোলে শিক্ষা ভবন চত্বরে জমায়েত হয়। তারা শিক্ষা ভবনে গিয়ে এদিন ডেপুটেশন প্রদান করে তাদের এই দাবি উত্থাপন করে। তাদের মধ্যে চাকুরি প্রত্যাশী জানান, গত ৮ মাস আগে তারা টেট উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট পেয়েছেন। সরকার এখনো তাদের নিয়োগ করেনি। অবিলম্বে তাদের নিয়োগ করার জন্য তারা দাবি তুলে আজকে শিক্ষা ভবন চত্বরে এসে জমায়েত হয়ে ডেপুটেশন প্রদান করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha