Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যঅভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে রাস্তায় নামল আমজনতা

অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে রাস্তায় নামল আমজনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ডিসেম্বর : সোমবার ধর্মনগর মহকুমার অন্তর্গত পূর্ব হুরুয়া গ্রামে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে দোকানে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠে এলাকার বাসিন্দা রণজিৎ পাল চৌধুরীর বিরুদ্ধে। ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় জনমনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। সোমবার তারা বিক্ষোভে সামিল হয় এলাকায়।

 স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্ত ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে একটি দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলেও মূল অভিযুক্ত এখনও পলাতক থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে পূর্ব হুরুয়া গ্রামের প্রধান সড়কে নামে শতাধিক মানুষ। অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ শুরু থেকেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেনি, যার সুযোগ নিয়ে অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পূর্ব হুরুয়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য