Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যজাতীয় সড়ক অবরোধ করল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন

জাতীয় সড়ক অবরোধ করল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ডিসেম্বর : বিভিন্ন দাবিতে সোমবার সকাল ৬টা থেকে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন। জানা যায়, ত্রিপুরা রাজ্যের আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠন—জে.এ.সি, জে.এ.আর.সি এবং ডি.আর.এম.সি—ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি নামে একত্রিত হয়ে সোমবার সকাল ৬টা থেকে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিনটি গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে পূরণ করতে হবে, নহলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

তিন দফা দাবি মূলত ২৩ কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করতে হবে, মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় পূর্বে অনুমোদিত ১৬ হাজার ৮০০টি রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখা, স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মুলতবি মামলা অবিলম্বে প্রত্যাহার করা। এই দাবিগুলিকে সামনে রেখে ত্রিপুরার গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন সংগঠনের সদস্যরা।

এই অবরোধের ফলে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। সকাল থেকেই রাস্তায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। ঘটনার খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের নেতৃত্বে এক বিশাল প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হয়। দীর্ঘ চার থেকে সাড়ে চার ঘণ্টার টানাপোড়েনের পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমাজে ফিরে এসেছে। কিন্তু সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। পুনর্বাসনের নামে শুধু আশ্বাস, বাস্তবে কিছুই নেই। এই ঘটনায় আবারও সামনে এল আত্মসমর্পণকারী গেরিলাদের পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার প্রশ্ন। তাদের যে তিনটি দাবি রয়েছে তা যদি পূরণ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এদিন। এদিন অবরোধের ফলে স্থানীয়দের মধ্যে দেখা যায় ক্ষোভ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য