Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য রাহবীর প্রকল্পে পুরস্কৃত হলেন রাজ্যের আটজন

রাহবীর প্রকল্পে পুরস্কৃত হলেন রাজ্যের আটজন

রাহবীর প্রকল্পে পুরস্কৃত হলেন রাজ্যের আটজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ডিসেম্বর : রাহবীর প্রকল্পে পুরস্কৃত হলেন রাজ্যের আটজন সহৃদয়বান ব্যক্তি। তারা বিভিন্ন জায়গায় দুর্ঘটনার পর গোল্ডেন আওয়ারে দুর্ঘটনা গ্রস্ত মানুষকে হাসপাতাল পৌঁছে দিয়েছে। সোমবার সচিবালয়ের কনফারেন্স হলে ১৭ তম সড়ক নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবহন দপ্তর ও ত্রিপুরা পুলিশের বিভিন্ন আধিকারিকদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এই বৈঠকে ভার্চুয়াল ভাবে প্রত্যেক জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার অংশ নেন। বৈঠকের পর মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন গত কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকার গুড সামারিটান নামে একটি প্রকল্প ঘোষণা করেছিল। এই প্রকল্প নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয় বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এই প্রকল্পের নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে রাহবীর প্রকল্প। দুর্ঘটনার পর কোন সহৃদয়বান ব্যক্তি যদি আহত ব্যক্তিকে উদ্ধার করে গোল্ডেন আওয়ারে হাসপাতাল পৌঁছে দেয় এবং তার চিকিৎসা হয় তাহলে এই প্রকল্পের আওতায় আনা হবে সেই সহৃদয়বান ব্যক্তিকে। এই প্রকল্পের অর্থ রাশি ৫০০০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হয়েছে। মন্ত্রী আরও জানান আজকে বৈঠকের মাধ্যমে রাজ্যের ৮ জেলার ৮ জন সহৃদয়বান ব্যক্তিকে চিহ্নিত করে ২৫ হাজার টাকা করে তুলে দিয়ে শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। আগামী কয়েক দিন পর সড়ক সুরক্ষার উপর মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আরো একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে প্রত্যেক জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে এই বিষয়গুলোর উপর আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানান মন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha