স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ডিসেম্বর : আবারো এক ডেলিভারি বয় আক্রান্ত। ঘটনা রাজধানীর এয়ারপোর্ট থানাধীন নারায়নপুর বাজারে। ঘটনা রবিবার দুপুর বারোটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় এক বিএসএফ জওয়ানের স্ত্রী অনলাইন ডেলিভারির সামগ্রী পাশে নারায়ণপুর বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকার ঠিকানা অনুযায়ী। দায়িত্বপ্রাপ্ত রুপম সাহা ফোন নম্বর অনুযায়ী ফোন করে বলে ডেলিভারি সামগ্রীটি নেওয়ার জন্য বিএসএফ জওয়ানের স্ত্রীকে। বিএসএফ জওয়ানের স্ত্রী দাবি করেন তিনি বন্ধন ব্যাংক সংলগ্ন ঠিকানা অনুযায়ী কোন সামগ্রী অর্ডার করেন নি।
তিনি অর্ডার করেছেন আশীর্বাদ ফাইনান্স কোম্পানি সংলগ্ন এলাকার ঠিকানা অনুযায়ী। তারপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হবে বিএসএফ জওয়ান ফোন ধরে ডেলিভারি বয়ের সঙ্গে অশ্লীল ভাষায় দুর্ব্যবহার করেন। তারপর ডেলিভারি বয়কে বন্ধন ব্যাংক এর সামনে দাঁড়াতে বলে সেখানে আসেন বিএসএফ জওয়ান।
তারপর বাইক থেকে নেমে চড় থাপ্পড় কিল খুশি মেরে গুরুতর আহত করেও সেনাবাহিনীর এই জওয়ান থামেনি ডেলিভারি বইয়ের উপর, এমনকি জুতোপেটা পর্যন্ত করেছে রাস্তার মধ্যে। তারপর সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত বিএসএফ জওয়ানকে থানায় ডেকে আনে। অন্যান্য জোয়ানরা দাবি করেন তাকে যেন ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। নাহলে যদি ধর্মনগরের ঘটনার মতো পুনরাবৃত্তি হয় তাহলে এর জন্য দায়ী হবে পুলিশ প্রশাসন। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। সেনাবাহিনীর অভিযুক্ত জওয়ান আগরতলা এমবিবি বিমানবন্দরে কর্মরত বলে জানা যায়।

