Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যখুনের আসামীকে ৭৭ দিন পর জালে তুলল পুলিশ

খুনের আসামীকে ৭৭ দিন পর জালে তুলল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর :  জেল পলায়নের ৭৭ দিনের মাথায়  সুনীল দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই সাংবাদিক সম্মেলনে করে জানান, সুনীল দেববর্মার বাড়ি মেলাঘরে। এই সুনীল দেববর্মা

হত্যার জন্য যাবজ্জীবন কারা দণ্ডে দণ্ডিত ছিল । তাকে অমরপুর জেল থেকে ধর্মনগর সাব জেলে  স্থানান্তরিত করা হয়েছিল গত জুন মাসে। কিন্তু গত এক অক্টোবর সে পালিয়ে যায় সংশোধনাগার থেকে। তারপর সে আগরতলা জিবি হাসপাতালে অন্য আরেকটি নাম ব্যবহার করে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

 মঙ্গলবার তাকে সিপাহীজলা পুলিশ তাকে আটক করে এবং পরবর্তী সময় উত্তর জেলা পুলিশের হাতে তুলে দিলে ভোর বেলা ধর্মনগর থানায় নিয়ে আসা হয় তাকে। তার সঙ্গে পালিয়ে যাওয়া আব্দুল পাতা, নারায়ন চন্দ্র দত্ত, মোহাম্মদ রহিম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু নিজাম উদ্দিন ও রোশন আলী এখনো পলাতক। পলাতক বাকিদের জালে তুলতে পুলিশের তল্লাশি চলছে। অর্থাৎ ৬ জনের মধ্যে ৪ জন আটক হয়েছে। কয়েদিরা পলায়নের ঘটনার পর জেলর ধনঞ্জয় ভট্টাচার্য, পল্লব কান্তি ভৌমিক, প্রশিক্ষণ জমাতিয়া, গেদু মিয়া, নতুন লোদ এই পাঁচজনকে সাসপেন্ড করা হয়। তারা আসামি পলায়নের সময় কর্তব্যরত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য