স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :১৫ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে কংগ্রেস দল ভোট চুরি স্বাক্ষর অভিযানের সূচনা করেছিলেন। রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা স্বাক্ষর করে এই অভিযানের সূচনা করেছিলেন। প্রদেশ কংগ্রেস সারা রাজ্য থেকে ২ লক্ষ ১৩ হাজার ১০৯ টি স্বাক্ষর সংগ্রহ করেছে। মঙ্গলবার সংগ্রহ করা এই স্বাক্ষর রাষ্ট্রপতির উদ্দেশ্যে দিল্লি কংগ্রেসের সদর দপ্তরের প্রেরন করা হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে।
এইদিন সংগৃহীত স্বাক্ষর দিল্লির উদ্দেশ্যে প্রেরন করার সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ১৫ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে ভোট চোর গদি ছুর কর্মসূচীর অঙ্গ হিসাবে দেশ ব্যাপী ৫ কোটি স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হয়। ত্রিপুরা রাজ্যে ২ লক্ষ ১৩ হাজার ১০৯ টি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এই স্বাক্ষরের কপি এইদিন দিল্লি কংগ্রেসের সদর দপ্তরের উদ্দেশ্যে প্রেরন করা হয়েছে।

