Monday, July 27, 2026
বাড়ি রাজ্য উন্নয়ন মুখ থুবড়ে পড়ায় রাস্তায় নামল আমজনতা

উন্নয়ন মুখ থুবড়ে পড়ায় রাস্তায় নামল আমজনতা

উন্নয়ন মুখ থুবড়ে পড়ায় রাস্তায় নামল আমজনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ ডিসেম্বর :  উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে আমবাসা পুর পরিষদের ৬ নং ওয়ার্ডের টি.আর.টি.সি পাড়ায়। রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আমজনতা। প্রতিবাদে সরব হলো এলাকাবাসী। তিন দফা দাবিতে পুর পরিষদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেন তারা। তাদের অভিযোগ আমবাসা পুর পরিষদের ৬ নং ওয়ার্ডের টিআরটিসি পাড়ার অবস্থা বেহাল। রাস্তাঘাট, পানীয় জল,  ড্রেইন  সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে এই ওয়ার্ডে।

মঙ্গলবার টি আর টি সি পাড়ার লোকজন  একত্রিত হয়ে  তিন দফা দাবির ভিত্তিতে আমবাসা পুর পরিষদের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে। এদিন আমবাসা টি আর,টি,সি পাড়ার পক্ষ থেকে সম্রাট বসাকের নেতৃত্বে এক প্রতিনিধি দল চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করে। এক সাক্ষাৎকারে সম্রাট বসাক নামে এক এলাকাবাসী জানান আমবাসা টি আর টি সি পাড়ার বাসিন্দারা আমবাসা পুর পরিষদকে কর দিয়ে আসছে। কিন্তু পুর পুরিষদ থেকে কোন সুযোগ সুবিধা পাচ্ছে না এলাকার মানুষ। তাই এইদিন এলাকার সকলে একত্রিত হয়ে আমবাসা পুরো পরিষদের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেছে। তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান। উল্লেখ্য, এলাকায় কান পাতলে শুধুমাত্র দুর্নীতির অভিযোগ। এর মধ্যে জড়িয়ে আছে বহু রাষ্ট্রবাদী। তদন্ত নেই মাথা ভারী প্রশাসনের। মানুষ ক্ষোভে ফুঁসছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান