Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য মহালয়ার ভোরে হরিনাম সংকীর্তন

মহালয়ার ভোরে হরিনাম সংকীর্তন

মহালয়ার ভোরে হরিনাম সংকীর্তন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : প্রতি বছরের মতো এ বছর মহালয়ার সকালে ইসকন মন্দিরে পক্ষ থেকে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। শনিবার ইসকন মন্দিরে কীর্তন ফর ইউনিটের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান উদ্যোগতারা। তারা জানান, দুর্গাপূজা বাঙালিদের ঐতিহ্যের পূজা। দুর্গাপূজার শুরুর সাত দিন আগে মহালয়া অনুষ্ঠিত হয়। রাজ্যবাসী মঙ্গল কামনার্থে এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত করা হবে।

মঠ চৌমুহনি স্থিত ইসকন মন্দির থেকে হরিনাম সংকীর্তনের মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব, মেয়র দীপক মজুমদার, মন্ত্রী রাম পদ জমাতিয়া। উদ্যোক্তারা আরও জানান সকল ভক্তরা যাতে এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha