Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য পিস্তল ও ছুরি কান্ডে‌ গ্রেফতার এক

পিস্তল ও ছুরি কান্ডে‌ গ্রেফতার এক

পিস্তল ও ছুরি কান্ডে‌ গ্রেফতার এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : গত ২৮ অক্টোবর সোনামুড়া মধুবন সড়কে একটি পিস্তল, ছুরি, টি আর ০৭ ই ৭২১১ নম্বরের বাইক উদ্ধার হয়েছিল। এর তদন্ত নেমে সেদিন রাতের বেলা সোনামুড়া থানার পুলিশ শিবনগর তকশাপাড়ার সাদেক মিয়ার বিরুদ্ধে মামলা নেয়।

তারপর থেকে অভিযুক্ত পলাতক ছিল। রবিবার রাতে তাকে জালে তুলে পুলিশ। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। তাকে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা কার কাছ থেকে আরও বহু তথ্য উঠে আসবে। বিশেষ করে তার সাথে আরো কারা জড়িত রয়েছে এবং পিস্তল কি কাজে তারা ব্যবহার করার জন্য পরিকল্পনা নিয়েছিল সে বিষয়টি উঠে আসবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha