Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী ডঃ ব্রজগোপাল রায় ও প্রয়াত ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা বিধানসভা অধিবেশনে

প্রয়াত প্রাক্তন মন্ত্রী ডঃ ব্রজগোপাল রায় ও প্রয়াত ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা বিধানসভা অধিবেশনে

প্রয়াত প্রাক্তন মন্ত্রী ডঃ ব্রজগোপাল রায় ও প্রয়াত ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা বিধানসভা অধিবেশনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : বিধানসভার প্রাক্তন সদস্য তথা প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ ব্রজগোপাল রায় এবং প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধার সাথে স্মরণ করল ত্রিপুরা বিধানসভা। উল্লেখ্য গত ৩১ জুলাই সকাল ৮ টা ৪৫ মিনিটে আগরতলার রবীন্দ্রপল্লিস্থিত নিজ বসাভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধানসভার প্রাক্তন সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ ব্রজগোপাল রায়। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৬ বছর।

অপরদিকে ৮ সেপ্টেম্বর প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৯৬ বছর। এইদিন বিধানসভায় প্রয়াত ব্রজগোপাল রায় ও প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোঁক প্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। পরবর্তী সময় তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নিরবতা পালন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha