স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : ইসকেমিয়া অব হার্টের উপসর্গ নিয়ে আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন। শনিবার হাসপাতালে দেখতে যান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি হাসপাতাল গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। খোঁজখবর নেই পরিবার-পরিজনদের কাছ থেকেও।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংসদ রাজীব ভট্টাচার্য। বর্তমানে চিকিৎসা চলছে। বুকে স্ট্যান্ড বসানো হয়েছে। সংসদ রাজীব ভট্টাচার্য দ্রুত সুস্থ হয়ে যাবে বলে তিনি আশাবাদী। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। ভগবানের কাছে প্রার্থনা করে বলেন যাতে দ্রুত সুস্থ হয়ে যান। এদিকে যেদিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায় হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন সাংসদ রাজীব ভট্টাচার্যের। তিনিও সংসদ রাজীব ভট্টাচার্যের দুটো সুস্থ আরোগ্য কামনা করেন।

