Saturday, December 13, 2025
বাড়িরাজ্যআই.সি.এ.আর ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিং-এর উদ্যোগে সম্মেলন

আই.সি.এ.আর ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিং-এর উদ্যোগে সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : আই.সি.এ.আর ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিং-এর উদ্যোগে শুরু হল দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে টেকসই পাহাড়ি চাষের লক্ষ্যে, ভবিষ্যতের জীবিকা নিশ্চিত করার জন্য লাভজনক এবং পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্ভাবন শীর্ষক এই ২ দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, হেড অফ সেন্টার আই সি এ আর ত্রিপুরার অধিকর্তা বি.ইউ চৌধুরি সহ অন্যান্যরা। সম্মেলনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন খাদ্য ছাড়া মানুষ ১০ থেকে ১৫ দিন বাচতে পারবে। কিন্তু অক্সিজেন ছাড়া এক জন মানুষ ১০ মিনিটও বাচতে পারবে না। তাই গাছ লাগানো অত্যন্ত জরুরি। তার জন্য সকলকে গাছ লাগানোর আহ্বান জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য