স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : রাজধানীর রাধামাধব উন্নয়ন সংঘ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে নেশা সামগ্রী বিক্রি করার যে অভিযোগ উঠেছিল সে বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে ক্লাবের কর্মকর্তারা জানান, রাধামাধব উন্নয়ন সংঘ এলাকার যুবক আকাশ দেবনাথ রাধামাধব উন্নয়ন সংঘের ক্লাব সদস্যদের বিরুদ্ধে নেশা ব্যবসার সাথে জড়িত বলে সামাজিক মাধ্যমে প্রচার করেছে। এই অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন।
মদের নেশায় এই মিথ্যা অপপ্রচার করেছে বলে নিজেই স্বীকার করলেন আকাশ দেবনাথ। তারা আরো জানান, ক্লাবের নামে মিথ্যা অভিযোগ করে ক্লাবকে কালিমালিপ্ত করার জন্য কিছু অসাধু লোক ক্লাবের সদস্য ভাস্কর চক্রবর্তী ও রাধা মাধব উন্নয়ন সংঘ নামে মিথ্যা অভিযোগ করেছেন। সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। যেই ক্লাব নেশা মুক্ত এলাকা গঠন করার উদ্যোগ নিয়ে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান করছেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে বিষয়টি ঢাকার চেষ্টা করল এদিন ক্লাব কর্তৃপক্ষ।

