Monday, December 15, 2025
বাড়িরাজ্যফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি

ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : কৈলাসহর শহরে থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে স্বরূপানন্দ সরণীতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার গভীর রাতে চোরের দল জানালার গ্রীল ভেঙ্গে থাবা বসায় দীপাল সিংহ রায় বাড়িতে। চোরেরা ঘরে ঢুকে প্রায় ৫ ভরী স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পুলিশের নাকের ডগায় এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থার বড়সড় প্রশ্ন উঠেছে।

বাড়ির মালিক দীপাল সিংহ রায় জানান, স্ত্রী সহ চিকিৎসার কাজে সোমবার আগরতলা থেকে দেরিতে ফিরে এসে তিনি দেখতে পান আলমারি ভাঙা ও জানালার গ্রিল খুলে ফেলা হয়েছে। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানান তিনি। রাতেই পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেলেও, এই চুরির ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আরও একবার সামনে এনে দিয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও তদন্তের দাবি তুলেছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য