Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য শহরে ফুড সেফটির অভিযান

শহরে ফুড সেফটির অভিযান

শহরে ফুড সেফটির অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : মঙ্গলবার ফুড সেফটির পক্ষ থেকে রাজধানীর বটতলা এলাকা থেকে পোস্ট অফিস চৌমুহনি পর্যন্ত অভিযান চালানো হয়। রাজ্য সরকারের চিন্তা ভাবনা রয়েছে বটতলা থেকে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত ক্লিন হাব ঘোষণা করার। তাই ক্লিন হাব ঘোষণার পূর্বে নিয়ম মেনে মঙ্গলবার পোস্ট অফিস চৌমুহনীর ফাস্ট ফুডের দোকান গুলিতে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা খতিয়ে দেখেন ফুড সেফটি অফিসাররা।

মূলত ফাস্ট ফুডের দোকান গুলিতে সবকিছু মানা হচ্ছে কিনা, তাদের কাছে ফুড সেফটির লাইসেন্স রয়েছে কিনা তা এইদিন খতিয়ে দেখেন অফিসাররা। এক ফুড সেফটি অফিসার জানান বটতলা থেকে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত গ্রিন হাব ঘোষণা করার পরিকল্পনা রয়েছে সরকারের। তাই এইদিন পোস্ট অফিস চৌমুহনীর খাবারের দোকান গুলিতে সবকিছু ঠিক আছে কিনা খতিয়ে দেখা হয়েছে। এদিন অপরিষ্কার অপরিচ্ছন্নের বিষয় সামনে এসেছে, এগুলি সংশ্লিষ্ট দপ্তরের গোচরে নিয়ে যাওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha