Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য টিআইএসএফ -এর রাজ্য সম্মেলন ২৬ সেপ্টেম্বর

টিআইএসএফ -এর রাজ্য সম্মেলন ২৬ সেপ্টেম্বর

টিআইএসএফ -এর রাজ্য সম্মেলন ২৬ সেপ্টেম্বর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : আগামী ২৬ সেপ্টেম্বর তিপ্রা ইন্ডিজেনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন হবে আগরতলা টাউন হলে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।

এছাড়াও উপস্থিত থাকবেন টিআইএসএফ -এর মহকুমা সদস্যরা। মঙ্গলবার মানিক্য কোর্টে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান টিআইএসএফ দায়িত্বপ্রাপ্ত ডেভিড মুড়া সিং। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে আরো জানান, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তোলা হবে। পাশাপাশি জনজাতি হোস্টেল গুলিতে ছাত্র-ছাত্রীদের পরিষেবা যাতে সঠিকভাবে পায় সেদিকে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হবে। আগামী দিনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে যারা কাজ করতে ইচ্ছুক তাদেরও এদিন উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha