স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর : মেয়াদোত্তীর্ণ খাবারের রমরমা আমবাসা বাজারে। অভিযোগ পেয়ে শুক্রবার অভিযান চালায় আমবাসা মহকুমা খাদ্য দপ্তর। এদিন আমবাসা বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকদের এক প্রতিনিধিদল বাজারের রাধেশাম ভান্ডার নামে গ্রোসারী দুকানে হানা দেয় ।
এখান থেকে কিছু ঠান্ডা পানীয় মেয়াদোত্তীর্ণ উদ্ধার করে। পরবর্তী সময় প্রতিনিধ দলে থাকা ডি সিএম দিব্যেন্দু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের রুটিন অভিযানে আমবাসা বাজারের রাধেশ্যাম ভান্ডার নামক দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় উদ্ধার করেছেন। কনজিউমার প্রটেকশন অ্যাক্টে মামলা গ্রহণ করা হয় । পাশাপাশি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান সম্পূর্ণ বিষয়টি নিয়ে উনারা তদন্ত করে দেখবেন। তবে এ ধরনের অভিযান আগামী দিন অব্যাহত থাকবে কিনা এর কোন নিশ্চয়তা নেই। মানুষ চায় প্রতিনিয়ত বাজারে এ ধরনের অভিযান চালিয়ে যাক প্রশাসন। যাতে করে অসাধু ব্যবসায়ীরা কোন ধরনের অনিয়ম করতে না পারে। সব সময় সতর্ক থাকেন।

