Wednesday, January 14, 2026
বাড়িরাজ্যবিজেপি সিপিএমের পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে, দম থাকলে ভিলেজ কমিটির নির্বাচন করে...

বিজেপি সিপিএমের পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে, দম থাকলে ভিলেজ কমিটির নির্বাচন করে দেখাক : মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর :    বিজেপি ভয় পেয়ে গেছে, পায়ের নিচে মাটি সরে গেছে তাদের। বর্তমানে বিজেপি সিপিআইএমের পুনর্বাসন কেন্দ্র হয়ে গেছে। এই কথাগুলি বলেছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি নেতা রাজীব দেববর্মা। রাজীব দেববর্মা বর্তমানে চড়িলাম বিধানসভার কেন্দ্রের তিপরা মথার নেতা। সরকারে মথা শরিক দল। বিজেপি এবং মথা উভয় দলের নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে এসে যতটাই ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করুক না কেন গ্রাম পাহাড়ে সম্পর্ক ধরে রাখতে পারছে না নিচুস্তরের নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকদের মধ্যে। কেউ কারোর মুখ দেখতে নারাজ।

 সহ্য করছে না একদল অপর দলকে। শুক্রবার বিশ্রামগঞ্জে তিপরা মথার সাংবাদিক সম্মেলনে রাজীব দেববর্মা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের ডায়লগ অনুকরণ করে বলেন এ ডর মুঝে আচ্ছা লাগা। তিনি বলেন, সম্প্রতি মথার যোগদান দেখে বিজেপি ভয় পেয়ে গেছে। বিজেপির এখন লোক নেই। বিভিন্ন সময় দেখা যায় পেছনে সিপিআইএম থেকে আগতদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সিপিআইএমের পুনর্বাসন হয়ে গেছে বিজেপি।

 আরো বলেন, বিজেপি তিপরা মথাকে ভয় পেয়ে গেছে। তাই বুঝতে হবে যারা ভয় পেয়েছে তারা মরে গেছে। মথার নেতা রাজীব দেববর্মা বলেন, প্রদ্যোত কিশোর দেববর্মণ যে কর্মসূচি ডাক দিয়েছে সেটার মধ্যে যাতে জনজাতি মোর্চা থাকে। তিপ্রাসাদের অধিকার এবং ভবিষ্যতের জন্য যাতে একসাথে লড়াই করে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে আরো বলেন, বিজেপি -র যদি দম থাকে এবং সাহস থাকে তাহলে ভিলেজ কমিটি নির্বাচন করে দেখাক। তারপর এডিসি নির্বাচন করুক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য