স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : তেলিয়ামুড়া মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দেয় মঙ্গলবার। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ দেব। বয়স ৬০ বছর। তিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত ডি.এম কলোনি এলাকার বাসিন্দা। জানা গেছে, কৃষ্ণ দেব আগে পেশায় গাড়ি চালক ছিলেন, বর্তমানে তিনি পেট্রোল পাম্পে কাজ করতেন।
এদিন সকালে স্থানীয়রা পাম্প সংলগ্ন একটি ঘরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, তবে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ নিয়ে তদন্ত করছে পুলিশ।

