Tuesday, March 3, 2026
বাড়িরাজ্যনৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন

নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর :রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগরের নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সম্পর্কে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে সংস্থার অধ্যক্ষ অনির্বাণ ভট্টাচার্য। তাছাড়া এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রণব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সাত বছর পূর্তি উপলক্ষে আগামী ২৯ অক্টোবর মুক্তধারা প্রেক্ষাগৃহে ‘নৃত্যতরঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির সকল ছাত্রীরা শাস্ত্রীয় কত্থক নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কোলকাতা থেকে আগত বিশিষ্ট কথক নৃত্যগুরু সৌভিক চক্রবর্তী। এছাড়াও উপস্থিত থাকবেন বিখ্যাত সেতার বাদক কলকাতার চন্দ্রচুড় ভট্টাচার্য্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য