Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শহরে বিক্ষোভ মিছিল বাম ছাত্র সংগঠনের

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শহরে বিক্ষোভ মিছিল বাম ছাত্র সংগঠনের

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শহরে বিক্ষোভ মিছিল বাম ছাত্র সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর :  আগরতলা শহরে মিছিল করে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন এসএফআই ও টিএসইউ-র। বুধবার শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ির রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে ঘটে যায় এক নেক্কার জনক ঘটনা। বিদ্যালয়ের দুই শিক্ষক বদলির প্রতিবাদে বুধবার সকালে বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ের মুল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তখনই বাইখোরা থানার কলঙ্কিত এএসআই মরণ বৈদ্য আন্দোলনরত কচিকাঁচা পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে। এতে বহু ছাত্র-ছাত্রী আহত হয়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে এসএফআই ও টিএসইউ। এইদিন মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি বটতলা হয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে  বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই ও টিএসইউ-র কর্মী সমর্থকরা। এসএফআই-র নেতৃত্বরা জানান রামরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে।

এতে আহত হয়ে ৫ জন ছাত্র-ছাত্রিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনে আক্রমণ করেছে খাকি উর্দিধারি পুলিস। শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারই প্রতিফলন রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে এইদিন আগরতলা শহরে প্রতিবাদ মিছিলের পাশাপাশি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha