Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য রাস্তা সংস্কারের দাবিতে সিপিআইএমের পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে সিপিআইএমের পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে সিপিআইএমের পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ অক্টোবর : করবুক আশ্রম স্কুলের সামনে রাস্তা অবরোধ করল সিপিআইএম। করবুক মহকুমা বেহাল দশা  রাস্তা গুলো সংস্কার করার কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। যার কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে এই রাস্তায়। কিন্তু যতনবাড়ি থেকে করবুক যাওয়ার একমাত্র রাস্তার অবস্থাও বেহাল। এমনকি যতন বাড়ি, নতুন বাজার, করবুক, আইল মারা, শিলাছড়ি, শুকনাছড়ি ও করবুক মহকুমা বিভিন্ন জাগাতে রাস্তা খুবই বেহাল। প্রশাসনের কোন ভূমিকা নেই। এই অভিজ্ঞতা স্বীকার গাড়ি চালকরা।

তারা পথচারীদের থেকেও বেশি ভালো বলতে পারবে কতটা দুর্বিষহ অবস্থায় আছেন তারা। আরো বলেন রাস্তার এমন দশার কারণে কোন গাড়ি কখন দুর্ঘটনায় পড়বে তার কোন নিশ্চয়তা নেই। তাই দাবি, অবিলম্বে যতনবাড়ী থেকে ঘোড়াকাপ্পা পর্যন্ত মহকুমা প্রধান সড়কটির সংস্কার করতে হবে। অবিলম্বে যতনবাড়ী থেকে ঘোড়াকাপ্পা পর্যন্ত মহকুমার প্রধান সড়কটির দুইপাশের ভয়ানক জঙ্গলগুলি কেটে রাসতা১০ হাত প্রশস্ত করে কেটে রাস্তার দূরদৃষ্টি সম্প্রসারন করতে হবে। অবিলম্বে করবুক থেকে ভগবান টিলা - করবুক নবজয় পাড়া থেকে সিম্বুয়া, আইলমারা থেকে জোলাইবাড়ী এবং ঘোরাকাপ্পা থেকে মনুবনকুল রাস্তা গুলির প্রয়োজনীয় সংষ্কার করতে হবে।

 এই দাবিগুলি উত্থাপন করার মূল উদ্দেশ্য হলো রাজ্যের প্রত্যেকটি মানুষের জীবন মূল্যবান। গত কয়েকদিনে দুটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মানুষের জীবন যদি রাস্তার কারণে বলি হয় তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু সরকারের মনে রাখতে হবে জনগণের ভোটের দ্বারাই জয়ী হয়েছে তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha