Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য স্টেশন সুপারেন্ডেন্টেরের নিকট ডেপুটেশন ডি.ওয়াই.এফ.আই

স্টেশন সুপারেন্ডেন্টেরের নিকট ডেপুটেশন ডি.ওয়াই.এফ.আই

স্টেশন সুপারেন্ডেন্টেরের নিকট ডেপুটেশন ডি.ওয়াই.এফ.আই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ অক্টোবর : যোগাযোগ ব্যবস্থার দিক থেকে উন্নত হয়েছে ত্রিপুরা রাজ্য। রাজ্যে রেল পরিষেবার সম্প্রসারণ হয়েছে। কিন্তু তার সাথে বৃদ্ধি পেয়েছে সমস্যাও। কারন রেলকে ব্যবহার করে নেশাকারবারিরা বর্তমানে রাজ্যে নেশা সামগ্রী নিয়ে আসছে। তার জলন্ত উদাহরণ সম্প্রতি জিরানিয়া রেল স্টেশনে রেল থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধারের ঘটনা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আগরতলা রেল স্টেশনের "স্টেশন সুপারেন্ডেন্টের" নিকট ডেপুটেশন প্রদান করল ডি.ওয়াই.এফ.আই। এইদিন ডি.ওয়াই.এফ.আই-এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশনে গিয়ে স্টেশন সুপারেন্ডেন্টের" নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডি.ওয়াই.এফ.আই-এর রাজ্য সম্পাদক নবারুন দেব।

 সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবারুন দেব জানান ১৬ অক্টোবর জিরানিয়া রেল ষ্টেশন থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। ভারতীয় রেলে করে অর্থাৎ সরকারি পরিবহনের মাধ্যমে এই নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসা হয়েছে। ভারতীয় রেলে করে দিনের পর দিন নেশা সামগ্রী রাজ্য প্রবেশ করছে। ১৬ অক্টোবর যে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, সেই নেশা সামগ্রী কারা রাজ্যে নিয়ে এসেছে এখনো পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হয় নি। প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার মদত ছাড়া রেলে করে রাজ্যে নেশা সামগ্রী আসতে পারে না বলে দাবি করেন নবারুন দেব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান