স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ অক্টোবর : আগরতলা উড়ালপুলের উপর ট্রাফিক প্রশাসনের কোন নিয়ন্ত্রণ আছে বলে ধারণা নেই। কারণ উড়ালপুল চলছে মর্জি মাফিক। উড়ালপুলে মধ্যে চলাচলের জন্য নির্দিষ্ট গতি নিয়ন্ত্রণ করা থাকে যানচালকদের জন্য। কিন্তু এই উড়াল পুলে যে যার মতো করে ছুটছে। একদিকে যেমন গাড়ির গতি কোন নিয়ন্ত্রণ নেই, অপরদিকে মাঝ রাস্তায় গাড়ি ঘোরানোর দৃশ্য সামনে আসে।
যদিও এই দৃশ্য কোন নতুন নয়। যারা প্রতিদিন উড়ালপুল দিয়ে যাতায়াত করে তারা এই দৃশ্যের সাথে প্রায় সময়ই মুখোমুখি হয়। বিশেষ করে রাতের বেলা উম্মাদ অবস্থায় কিছু যুবক উড়ালপুলে দাদাগিরি দেখিয়ে চলেছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। দীপাবলীর রাতে বারোটা ৫৪ মিনিটে টি আর ০১ বি টি ০৭২৯ নম্বরের একটি গাড়ি মাঝ রাস্তায় যেভাবে গাড়ি ঘুরিয়েছে মনে হয়েছে যেন সেটা ওনার ব্যক্তিগত সম্পত্তি। সরকারি রাস্তা যে সবার জন্য এবং নিয়ম-নীতি মেনে চলতে হয় সেটা ভুলে গিয়েছিলেন এই গাড়ি চালক। শুধু তাই নয় এই গাড়িটির পেছনে থাকা অপর একটি গাড়ি চালকের সাথে ঝামেলাও বাদে উর্মাদ গাড়ি চালককের সাথে। জানা নেই, এই খবরের পর কতটা হুঁশ ফিরবে প্রশাসনের? নাকি এভাবেই উন্মুক্ত থাকবে নেশা কারবারি, চোর, ডাকাত এবং উন্মাদ বাহিনীর জন্য উড়াল পুল? খবরটি প্রকাশ হওয়ার পর এমন প্রশ্নই ঘুরপাক খাবে মানুষের মনে।

