Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য সমাজ ব্যবস্থার অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে তারই নগ্ন এবং হিংস্র নিদর্শন পানিসাগরের ঘটনা : বিরোধী দলনেতা

সমাজ ব্যবস্থার অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে তারই নগ্ন এবং হিংস্র নিদর্শন পানিসাগরের ঘটনা : বিরোধী দলনেতা

সমাজ ব্যবস্থার অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে তারই নগ্ন এবং হিংস্র নিদর্শন পানিসাগরের ঘটনা : বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :পানিসাগরে খুন হওয়া ১৪ মাসের শিশু কন্যার

 বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি মৃত শিশু কন্যার মায়ের সাথে কথা বলে সমবেদনা জানান। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, এমন অমানবিক, পাশবিক এবং ও মানসিক ঘটনা ঘটতে পারে সেটা জানা ছিল না। বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থার অবক্ষয় কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তারই একটা নগ্ন এবং হিংস্র নিদর্শন। তাই এটা নিয়ে প্রকাশ করার কোন ভাষা নেই। সকলের সাথে সর্বোচ্চ শাস্তি চান বলে জানান বিরোধী দলনেতা।

তিনি আরো বলেন, ১৪ মাসের শিশুর সাথে এমন পাশবিক ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রতিদিন প্রতিনিয়ত এ ধরনের ঘটনায় রাজ্যে সংঘটিত হচ্ছে। অথচ বর্তমান শাসক দল বেটি বাঁচাও বেটি পড়াও বলে শ্লোগান দিচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনার মাধ্যমে ত্রিপুরা যে কোথায় যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এর বিহিত না হলে চরম পরিনতি হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ সহ্য করবে না। কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে। তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যে যে আগুন লাগছে তার কারণে আমরা সমস্ত মানুষ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটা কোন ভোট বা ক্ষমতা দখলের প্রশ্নে নয়। ত্রিপুরাকে বাঁচাতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha