Thursday, February 5, 2026
বাড়িরাজ্যতিনটি মৃতদেহ বাংলাদেশের পুলিশের হাতে তুলে দিল বি এস এফ

তিনটি মৃতদেহ বাংলাদেশের পুলিশের হাতে তুলে দিল বি এস এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : গরু চুরি করতে এসে জনরোষে মৃত্যু হওয়া তিনজনের মৃতদেহ বৃহস্পতিবার পহরমুড়া সীমান্তের ১২ নং গেইট দিয়ে বিএসএফ এর মাধ্যমে পঞ্চান্ন নং ব্যাটালিয়ন বিজিবি এর মাধ্যমে চুনারুঘাট থানার ওসির হাতে তুলে দেওয়া হল। এই মৃতদেহ হস্তান্তরের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিল ১০৪ নং বিএসএফ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট কুন্দন কুমার, খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার, চাম্পাহাওর থানার ওসি দিলীপ কুমার দেববর্মা, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

অন্যদিকে বাংলাদেশের পক্ষে ছিল ৫৫ ব্যাটালিয়ন বিজিবি কোম্পানি কমান্ডেন্ট আবুল খায়ের, চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ আধিকারিকারা। উল্লেখ্য বুধবার বিদ্যাবিল সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি গরু চোরের আক্রমণে একজন নিহত হয়। নিহত যুবকের নাম মিঠুন তেলেঙ্গা। অপর আহত যুবক ধীরেন্দ্র তেলেঙ্গা বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার পর এলাকার মানুষজন উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে তিন বাংলাদেশী চোরকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য