Thursday, February 5, 2026
বাড়িরাজ্যথানায় এসে প্রাণ বাঁচালেন কংগ্রেস নেতা

থানায় এসে প্রাণ বাঁচালেন কংগ্রেস নেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ অক্টোবর :আর্মি জওয়ানের বাড়িতে কালীপূজাকে কেন্দ্র করে রাজনৈতিক সন্ত্রাস। থানায় এসে প্রাণ বাঁচালেন কংগ্রেস নেতা। ঘটনা বিশালগড় মহকুমা পুলিশ অফিস সংলগ্ন এলাকায়। কংগ্রেস করার অপরাধে এলাকা ছাড়তে হবে এমনটাই দাবি শাসক দলের নেতাদের বলে অভিযোগ। জানা যায়, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন মুড়াবাড়ি এলাকার কংগ্রেসের কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য সুভাষ পালের বাড়ির পাশে উত্তম দাসের বাড়িতে কালী পূজা করা হয়।

তারপর রাতে কংগ্রেস নেতার বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে শাসক দলের একাংশ দুষ্কৃতিকারী। রবিবার দুপুরে কংগ্রেস নেতা সুভাষ পাল যখন তার পুরনো বাড়ি থেকে ফিরছিলেন ঠিক সেই সময় শাসক দলের নামধারী দুষ্কৃতিকারী উত্তম দাস, প্রসেনজিৎ দেবনাথ, মন্টি দাস সহ ২০-২৫ জন মদমত্ত অবস্থায় কংগ্রেস নেতা সুভাষ পালের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। অভিযুক্তরা প্রাণনাশের হুমকি পর্যন্ত কংগ্রেস নেতা সুভাষ বাবুকে। এমনকি অসাভ্য ভাষায় গালিগালাজ করেন কংগ্রেস নেতার স্ত্রীকে। শেষ পর্যন্ত থানায় এসে প্রাণ বাঁচায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী। অভিযুক্তদের নাম দিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা সুভাষ পাল। বর্তমানে কংগ্রেস নেতা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন। বিশালগড় থানার পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য