স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর : বৃহস্পতিবার রাতে কমলপুর রামঠাকুর সেবা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। এখন পর্যন্ত তিনবার মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের তালা ভাঙে ঠাকুরের যে বিগ্রহ রয়েছে সেটি ভেঙে ঠাকুরের গলায় থাকা বারো আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে যায়।
সাথে আশ্রমের অফিস ঘরের একটি স্টিলের আলমিরা ভেঙে টাকা পয়সা সহ নানা সামগ্রী নিয়ে যায় চোরের দল। গত ৫ অক্টোবর অনুরূপ চুরির ঘটনা ঘটে একই মন্দিরে। পুরোহিতের ঘরেও চুরি হয়। স্বাভাবিক ভাবে ভক্তপ্রাণ মানুষের মধ্য চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে। এই চুরির ঘটনার বিস্তারিত তুলে ধরেন সেবা মন্দিরের সম্পাদক দিলীপ মজুমদার।

