স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ সেপ্টেম্বর : প্রতিবছর মা আসে বাপের বাড়িতে। কিন্তু বৃদ্ধাশ্রমে বহু মা তার ছেলে মেয়েকে ছাড়া থাকছে। তাদের পাশে আছে কল্যানী দে ফাউন্ডেশন। এবছরও তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিল কল্যাণী দে ফাউন্ডেশন। আসন্ন দুর্গাপূজো উপলক্ষে কল্যানী দে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বড়জলা স্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমে মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, ডিরেক্টর অনিন্দিতা দে, ডিরেক্টর ঈশিতা ভৌমিক, অন্তরলীনা দে সহ বৃদ্ধাশ্রমের কার্যকরী কমিটির সদস্য অতনু দত্ত চৌধুরী এবং দিলীপ পাল। উপস্থিত স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে বলেন, আজকে বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত।
প্রতিবছর তাদের সাথে দেখা করতে আসা হয় এবং তাদের পাশে রয়েছে কল্যাণী দে ফাউন্ডেশন সেটা তাদের জানান দেওয়া হয়। তিনি আরো বলেন, উনার সহধর্মিনী কল্যাণীর নামে এই সংস্থা, কিন্তু তিনি নেই পাঁচ বছর হয়েছে। উনার নামে সংস্থাটি চালিয়ে রাখা হয়েছে। একই সাথে তিনি মায়েদের উদ্দেশ্যে বার্তা দেন যদি কল্যাণী দে ফাউন্ডেশনের কোন প্রয়োজন হয় তাহলে সব সময় পাশে আছে। উদ্যোক্তারা এদিন মায়েদের হাতে বস্ত্র তুলে দিয়ে আসন্ন দুর্গাপূজার অভিনন্দন জানান।

