Thursday, February 12, 2026
বাড়িরাজ্যদূষণ নিয়ন্ত্রণে নাগরিক সমাজকে সচেতন হতে হবে : মন্ত্রী অনিমেষ দেববর্মা

দূষণ নিয়ন্ত্রণে নাগরিক সমাজকে সচেতন হতে হবে : মন্ত্রী অনিমেষ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর : সোমবার সাংবাদিক সম্মেলনের প্রথমে ব্যর্থতার স্বীকার করে নিলেন বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বায়ু দূষণ, শব্দ দূষণ সম্পর্কে সতর্ক করে বলেন, নাগরিক সমাজ এগিয়ে না আসলে দপ্তরের পক্ষ থেকে পুরোপুরি দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই দূষণ যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান। বিগত বছর জেলা প্রশাসন বহু চেষ্টা করে দূষণ নিয়ন্ত্রণ করেছে।

এ বছরে বিভিন্ন ক্লাব কমিটির সাথে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে শব্দ যাতে নিয়ন্ত্রণে থাকে। ৭৫ ডেসিবেলের নিচে যাতে শব্দের মাত্রা রাখা হয়। বিশেষ করে প্রত্যেক পূজা কমিটি যাতে সাউন্ড লিমিটার ব্যবহার করে। এটা ব্যবহার করা হলে শব্দ নিয়ন্ত্রণ থাকবে। মন্ত্রী আরো বলেন ২০১৮ সালে ৩০ অক্টোবর বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল যে রাত আটটা থেকে দশটার মধ্যে যাতে বাজি পোড়ানো হয়। কিন্তু এই নির্দেশিকা কেউ মানছে না। তাই সকলে যাতে আইন মেনে আনন্দে শামিল হয় তার জন্য আহ্বান করা হচ্ছে। একই সাথে প্লাস্টিক ব্যবহারের উপরও নিয়ন্ত্রণ রাখতে বলেছেন মন্ত্রী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান শশী কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য অধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য