Monday, July 27, 2026
বাড়ি রাজ্য সিপিআইএমের ডেপুটেশন

সিপিআইএমের ডেপুটেশন

সিপিআইএমের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর :সোমবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে কলেজ টিলা স্থিত পূর্ত দফতরের অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের পর প্রতিনিধি দল জানান, রাজধানীর জেল রোড স্থিত রাস্তার অবস্থা এতটাই বেহাল যে চলাচলের অযোগ্য।

সরকার রাস্তা গুলি সংস্কারের জন্য কোন উদ্যোগ না নিয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত আছেন। সরকারের উদ্দেশ্যে দাবি অবিলম্বে যাতে আগরতলা শহরের রাস্তাগুলির সংস্কার করা হয়। বিগত দিনে রাজ্যের গ্রাম অঞ্চলের রাস্তার অবস্থা এত বেহাল ছিল না। কিন্তু বর্তমানে আগরতলা শহরের বুকে এমন রাস্তা মানুষকে তিতি বিরক্ত করে চলেছে। দূর্গা পূজার আগে রাস্তা গুলি সংস্কার করার জন্য দাবি করেন তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান