Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদাবি দিবস পালন করল বাম ছাত্র যুব সংগঠন

দাবি দিবস পালন করল বাম ছাত্র যুব সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : কাজ এবং শিক্ষার দাবিতে রাস্তায় নেমে সরকারকে আবারও তুলোধুনো করল বাম ছাত্র যুব সংগঠন। সোমবার ডি ওয়াই এফ আই এবং এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় রাজধানীর ড্রপ গেট এলাকা থেকে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব।

তিনি বলেন ১৫ সেপ্টেম্বর সারা দেশে দাবি দিবস পালন করা হচ্ছে। এর স্লোগান হলো সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা। এই দাবি দিবসের অঙ্গ হিসেবে আজকে মিছিল সংঘটিত করা হচ্ছে। কারণ গোটা দেশে এবং রাজ্যে বেকারত্বের হার বেড়ে চলেছে। সরকার একের পর এক বেকার বিরোধী নীতি গ্রহণ করছে। আরো লক্ষ্য করা যাচ্ছে যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে। এক অন্ধকার পরিবেশ তৈরি করে দিচ্ছে এই সরকার। এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বেকাররা। এমনটাই জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য