বাড়িরাজ্যশিক্ষা দপ্তরের টেন্ডারে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রদেশ যুব কংগ্রেস এবং এন এস...

শিক্ষা দপ্তরের টেন্ডারে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রদেশ যুব কংগ্রেস এবং এন এস ইউ আই -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : রাজ্যের শিক্ষা দপ্তরের টেন্ডারে বড়সড় দুর্নীতি! অভিযোগ তুললো প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ এন.এস.ইউ.আই -র। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, গত কয়েকদিন আগে রাজ্যের শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিভিন্ন বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের পোশাক, পিএমশ্রী অধীন বিদ্যালয় ছাত্রছাত্রীদের পোশাক এবং অন্যান্য বিদ্যালয় গুলির ছাত্রছাত্রীদের পোশাক আলাদা আলাদা হবে। এর জন্য গুজরাটের মফৎলাল টেন্ডার পায়, এর জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই সমস্ত কিছু ঠিক হয়ে আছে। তাই যুব কংগ্রেসের প্রশ্ন, যদি টেন্ডার করে করা হয় তাহলে টেন্ডার কপি কোথায়?

আর যদি টেন্ডার না করা হয় তাহলে কার স্বার্থে এই সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো? এর দ্বারা স্পষ্ট সরকার পয়সার বিনিময়ে দুর্নীতিতে নেমেছে। রাজ্যের ব্যবসায়ীদের বঞ্চিত করে রাজ্যের অর্থ বহিঃরাজ্যে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই যুব কংগ্রেস এবং এন.এস.ইউ.আই রাস্তায় নামতে চলেছে। এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে প্রতিবাদে সরব হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন এন এস ইউ আই নেতা আমির হোসেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য