Monday, July 27, 2026
বাড়ি রাজ্য এডি নগর পুলিশ কমপ্লেক্সের রাস্তা পরিদর্শনে গেলেন মেয়র

এডি নগর পুলিশ কমপ্লেক্সের রাস্তা পরিদর্শনে গেলেন মেয়র

এডি নগর পুলিশ কমপ্লেক্সের রাস্তা পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ সেপ্টেম্বর : আগরতলা স্থিত এডি নগর পুলিশ কমপ্লেক্সের রাস্তা একেবারে জরাজীর্ণ জন্য অবস্থায় আছে। শুক্রবার রাস্তাটি পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রকিউরম্যান এসপি মানিক দাস, নিগমের আধিকারিক এবং স্থানীয় কাউন্সিলরকে নিয়ে তিনি পরিদর্শন করেন।

 পরবর্তী সময় মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সেন্ট্রাল এম টি পুল হয়ে যে রাস্তাটি পুলিশ হসপিটাল সংলগ্ন গেট বরাবর বের হয়েছে সে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। স্থানীয় এসপি -র আহবানে সাড়া দিয়ে পরিদর্শনে এসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তাটি সংস্কার করা হবে। পূর্ত দপ্তর এবং আগরতলা পুর নিগম যৌথভাবে রাস্তাটি সংস্কার করবে।

তবে দুর্গাপূজার আগে রাস্তাটি সংস্কার করা সম্ভব হবে না। পূজার পর রাস্তার কাজে হাত লাগানো হবে। এমনটাই জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। উল্লেখ্য, পুলিশ আবাসনের ভেতর প্রতিদিন শত শত কর্মী যাতায়াত করেন। একই সাথে পুলিশ কমপ্লেক্সের ভেতর কয়েক শত পরিবার আবাসনের মধ্যে বছরের পর বছর বসবাস করেন। ভাড়া দিয়ে এই আবাসনে থাকলেও তাদের রাস্তা নিয়ে দুর্গতির শেষ নেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান