Wednesday, September 23, 2026
বাড়ি রাজ্য বিদ্যালয়ে থাবা বসালো চোর

বিদ্যালয়ে থাবা বসালো চোর

বিদ্যালয়ে থাবা বসালো চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ সেপ্টেম্বর : খোয়াই থানা থেকে ঢিল ছোড়া দূরে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের বৃহস্পতিবার রাতে হানা দেয় চোরের দল। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ এবং অফিস কক্ষ মিলিয়ে মোট নয়টি কক্ষের তালা ভাঙে চোরেরা। এছাড়াও অফিস কক্ষের ত্রিশটি স্টিলের আলমিরা ভেঙে কাগজপত্র সহ বিভিন্ন সামগ্রী লণ্ডভণ্ড করে।

তবে চোরেরা কী কী চুরি করে নিয়ে গেছে তা এখনো স্পষ্ট করে বলতে পারছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। তাছাড়া বিদ্যালয়ের সি সি ক্যামেরা স্টোরেজ ও কম্পিউটারে সফটওয়্যার, হার্ডওয়ার চুরি করে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha