Friday, February 6, 2026
বাড়িরাজ্যখুনের ঘটনায় গ্রেফতার ১

খুনের ঘটনায় গ্রেফতার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর : খোয়াই বেলছড়ার কছাপাড়া এলাকায় স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া আটকাতে এসে লাঠির আঘাতে খুন প্রতিবেশী মহিলা। খুন কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করেছে বাইজাল বাড়ি থানার। ঘটনার বিবরনে জানা গিয়েছে, গত১৫ আগস্ট কছাপাড়া এলাকায় জনৈক্য আপলো মুন্ডা ও তার স্ত্রী স্বপ্না মুন্ডা পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। ঝগড়া বিবাদ এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে আপলো মুন্ডা লাঠি নিয়ে চড়াও হয় তার স্ত্রীর উপর।

স্ত্রীকে স্বামীর হাত থেকে বাঁচাতে আসে প্রতিবেশী চামিলি ঝড়া। আপলো মুন্ডা স্ত্রীকে মারার সময় লাঠির আঘাত লাগে চামিলি ঝড়ার শরীরে। চামিলি ঝরা রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটে করে। পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আহত চামিলি ঝড়াকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুত্ব দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর চামিলি ঝরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 ৪ সেপ্টেম্বর নিহত চামিলি ঝরার স্বামী বিশুমন্ডা বাইজাল বাড়ি থানাতে এক লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত আপলো মুন্ডার বিরুদ্ধে। থানায় মামলা নম্বর ০৫/২৫ u/s ১১৮(২)/১০৩ বি এন এস ধারায় মামলা রজু করা হয়। মামলা হাতে নিয়ে পুলিশ তদন্তে নেমে পড়ে। সোমবার রাতে বেলছড়া এলাকায় পুলিশ অভিযুক্ত আপলো মুন্ডাকে গ্রেফতার করে। মঙ্গলবার জেলা আদালতে পাঠানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য