বাড়িরাজ্যমণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, কড়া নিন্দা মুখ্যমন্ত্রী বিপ্লবের

মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, কড়া নিন্দা মুখ্যমন্ত্রী বিপ্লবের

আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.) : মণিপুরে আধা-সেনা ৪৬ আসাম রাইফেলসের কনভয়ের ওপর জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি এক টুইট বার্তায় বলেন, আমি মণিপুরের চুরাচাঁদপুরে আসাম রাইফেলসের কনভয়ের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সাথে তিনি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, মণিপুরে অতর্কিত জঙ্গি হামলায় আধা-সেনা ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার ও তাঁর পরিবার সহ সাত জওয়ান শহিদ হয়েছেন। ঘটনা আজ শনিবার সকাল প্রায় দশটা নাগাদ চূড়াচাঁদপুর জেলার সিগনঘাট মহকুমার এস সেখেন গ্রামে ভারত-মায়ানমার সীমান্তবর্তী ৪৩ নম্বর পিলারের কাছে সংঘটিত হয়েছে। শহিদ কমান্ডিং অফিসারকে কর্নেল বিপ্লব ত্রিপাঠী বলে পরিচয় পাওয়া গেছে। 

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য