Tuesday, September 22, 2026
বাড়ি রাজ্য রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলের। শনিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করে। পাশাপাশি এইদিন কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় স্মারক লিপি।

কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, কংগ্রেস নেতা শান্তিরঞ্জন দেবনাথ, অশোক বৈদ্য, অশোক দেববর্মা ও প্রশান্ত সেন চৌধুরী। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যের জন স্বার্থ সম্পর্কিত বিষয় গুলি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে ময়দানে রয়েছে প্রদেশ কংগ্রেস। রাজ্যে দিনের পর দিন আইন-শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। শাসক দলের একাংশ নেতার বক্তব্য শাসক দলের দুষ্কৃতিদের উৎসাহ প্রদান করছে। যার কারনে কংগ্রেস দলের অফিসে আক্রমণ করা হচ্ছে। কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করা হচ্ছে। রাজ্যে অনেক গুলি সমস্যা রয়েছে যে গুলি অনায়াসে সমাধান করা যায়। সেই সকল সমস্যা গুলি উল্লেখ করে এইদিন মুখ্যমন্ত্রীর হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয় কংগ্রেস দলের প্রতিনিধিদের পক্ষ থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha